Beta Ver. 0.04
Thursday, October 29, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়সকল ধর্মের উৎসবে পুলিশ পাশে থাকবে: ঢাকা রেঞ্জ ডিআইজি

সকল ধর্মের উৎসবে পুলিশ পাশে থাকবে: ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন ফরিদপুরের বিভিন্ন থানার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার বিকালে ও সন্ধ্যায় জেলার কয়েকটি থানার দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদেরর সঙ্গে মতবিনিময় ও সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সমযয়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।’

এসময় ঢাকা রেঞ্জ ডিআিইজির সঙ্গে ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর