Beta Ver. 0.04
Monday, September 14, 2026
Homeজাতীয়যুদ্ধের কারণে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ করবে কুয়েত

যুদ্ধের কারণে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ করবে কুয়েত

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর পাশাপাশি কুয়েতে ফিরতে না পারা প্রবাসী শ্রমিকদের জরিমানা ছাড়াই তিন মাস অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছে কুয়েত।

বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে স্পষ্টীকরণে কুয়েতে বাংলাদেশি দূতাবাসের লেবার উইং এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ বা দ্রুত মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাস বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে তাই রেসিডেন্সি বিভাগে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় এই বর্ধিত মেয়াদের জন্য কোনো ফি আর জরিমানা আরোপ করা হবে না।

এর পাশাপাশি, কুয়েতে বসবাসরত যারা বর্তমানে দেশের বাইরে আছেন এবং পরিস্থিতির কারণে দেশে ফেরার সময়সীমা অতিক্রম করেছেন তাদের জন্যও ইলেকট্রনিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি দেয়া হবে। এতে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এবং কোনো ফি ছাড়াই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর