Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeজাতীয়স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে, কিংবা তার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে, কিংবা তার আত্মীয় পরিচয় প্রদান করে মোবাইল নম্বর ০১৮২৬০৯৫৩১৮ থেকে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করা হচ্ছে। ওই ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়া হবে— এমন আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত করা যাচ্ছে যে, প্রতিমন্ত্রী কিংবা তার দফতরের পক্ষ থেকে এ ধরণের কোনও ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ধরনের কোনও ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর