Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeজাতীয়আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটা বাংলাদেশের এমডি

আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটা বাংলাদেশের এমডি

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রেমিত সিংসহ তিনজন। এর মধ্যে এমডি প্রেমিত সিং মালয়েশিয়ার নাগরিক।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতেআত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানির পর আদালত এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের সহকারী বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অপর দুই আসামি হলেন—টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট, জাপানি নাগরিক আকিও ওগাওয়া এবং টয়োটা সুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।

গত ৯ জুলাই প্রতারণার এ মামলা করেন টয়োটার পরিবেশক নাভানা লিমিটেডের শফিউল ইসলাম। আসামিদের বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয় মামলায়।

তদন্ত শেষে অভিযোগের সত্যতার পাওয়া গেছে জানিয়ে গত ৮ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর