Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামঈদে কসমেটিকস চাহিদার শীর্ষে ‘নিওর’ ও ‘লিলি’

ঈদে কসমেটিকস চাহিদার শীর্ষে ‘নিওর’ ও ‘লিলি’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের কসমেটিকস বাজারে চাহিদার শীর্ষে উঠে এসেছে ‘নিওর’ ও ‘লিলি’ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও গাউছিয়া মার্কেটসহ দেশের প্রধান শহরগুলোর প্রসাধনী দোকান ও অনলাইন প্ল্যাটফর্ম ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

এবার রমজানের শুরু থেকেই বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিক্রেতারা জানান, তরুণী ও কর্মজীবী নারীদের মধ্যে কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা সবচেয়ে বেশি।

গাউছিয়া মার্কেটের ‘মাহা কসমেটিকস’-এর বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর প্রসাধনী বিক্রি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। বিশেষ করে নিওর ও লিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন, লিপস্টিক, কমপ্যাক্ট পাউডার ও স্কিন সিরাম ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা দুই বান্ধবী হিয়া ও নুবাইদা জানান, ঈদের পোশাকের সঙ্গে ম্যাচিং করে লিপস্টিক ও অন্যান্য প্রসাধনী কিনতে তারা নিওর ব্র্যান্ডকে বেছে নিয়েছেন। এছাড়া ব্যক্তিগত যত্নে লিলির ফেসওয়াশ ও শাওয়ার জেলও কিনেছেন তারা। নিউমার্কেটে আসা বিশ্ববিদ্যালয় ছাত্রী আনজুম জানান, গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘস্থায়ী মেকআপের জন্য তারা ম্যাট ফিনিশ পণ্য বেশি পছন্দ করছেন। নিওর ও লিলির ম্যাট লিপস্টিক ও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন এক্ষেত্রে ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিওরের চিফ বিজনেস অফিসার রাশেদুল ইসলাম বলেন, আমাদের প্রতিটি পণ্যই ত্বকের উপযোগিতা নিশ্চিত করতে উচ্চতর গবেষণা ও আধুনিক ফর্মুলেশনে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে কাঁচামাল এনে দেশে উৎপাদিত এই পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে বিশ্বমান নিশ্চিত করছে, যা ক্রেতাদের মাঝে গভীর আস্থা তৈরি করেছে।

লিলি ব্র্যান্ডের প্রধান কর্মকর্তা আবির আদনান জানান, পণ্যের উচ্চমান, সাশ্রয়ী দাম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার কারণে লিলি এখন জনপ্রিয়তার শীর্ষে। দেশীয় উৎপাদন হওয়ায় এর সহজলভ্যতাও অনেক বেশি।

শুধু অফলাইন মার্কেট নয়, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ফেসবুকভিত্তিক অনলাইন শপেও এই দুই ব্র্যান্ডের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। একটি অনলাইন বিউটি স্টোরের উদ্যোক্তা জানান, ঈদের শেষ মুহূর্তে তাঁদের বিক্রি দ্বিগুণ হয়েছে, যার বড় অংশই নিওর ও লিলির স্কিন কেয়ার পণ্য।

তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নকল পণ্যের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। তারা অফিসিয়াল ‘হারল্যান স্টোর’, অনুমোদিত বিক্রেতা বা বিশ্বস্ত অনলাইন পেজ থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন।

কসমেটিকস খাতের বাণিজ্য সংগঠন এএসবিএমইবির সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, দেশের কসমেটিকস শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় ব্র্যান্ডগুলোর মানোন্নয়ন ও আধুনিক বিপণন কৌশল বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ঈদের এই বিক্রির জোয়ার দেশীয় উদ্যোক্তাদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বমানের কাঁচামাল ও সাশ্রয়ী দামের সমন্বয়ে নিওর ও লিলি এবার সাজসজ্জার বাজারে ক্রেতাদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর