Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামজামালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টা, স্বামী আটক

জামালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টা, স্বামী আটক

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় পুলিশ একজন আইনজীবী স্বামীকে আটক করেছে। ঘটনা ঘটে শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায়।

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।

তিনি বলেন, তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এর কারণে তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে যান। এরপরই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে রাতের অন্ধকারে তাইফুর ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা চালিয়ে হত্যা করেন। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর