Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশবিএনপি সমর্থকের দোকানে আগুন, পুড়ে গেছে কোটি টাকার সম্পদ

বিএনপি সমর্থকের দোকানে আগুন, পুড়ে গেছে কোটি টাকার সম্পদ

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি সমর্থক কালাম সর্দারের দোকানে গভীর রাতে অগুন দিয়েছেন দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের আগুনে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মুলা মার্কেট এলাকায়। খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন দেখে তার ছুটে আসেন। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের মালামাল ও পাশের গেরেজে থাকা দুটি অটো রিক্সা ও একটি মাইক্রোবাস।

দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থক ছিলেন। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে।

এই বিষয়ে নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

[Disclaimer: You may visit the news source- www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর