Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষ প্রার্থী ড. আব্দুল মঈন খান ।

তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। পরবর্তীতে দেশে বাকশাল কায়েম হলে, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়াশাল পৌরসভা এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেত্রী যদি আপোষ করতেন, তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম দেড় যুগ ভোটাধিকারের থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম হবে বাংলাদেশের নির্মাণের জন্য। তারুণ্যের প্রথম হবে উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে।’

[Disclaimer:You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর