Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামনির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ: ফখরুল

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ: ফখরুল

সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ন্যক্কারজনক ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে রুদ্ধ করার যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশা আল্লাহ।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে আনা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে তিনি হাসান মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

[Disclaimer:You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর