Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির ও ড. শেখ ফরিদ

বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির ও ড. শেখ ফরিদ

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। 

বাগেরহাট-৩ ( রামপাল- মোংলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত এই দুই নেতা তাদের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী হচ্ছেন সে বিষয়টি এখন নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবার খবরে এই দুই আসনে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। এর আগে গত এক সপ্তাহ ধরে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে চলছিলো ব্যাপক জল্পনা-কল্পনা। অনেক নেতাকর্মী নিজ নিজ পক্ষের সম্ভব্য প্রার্থী নিয়ে সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে সব থেবে বেশি গুরুত্ব পেয়েছিলো বাগেরহাট-২ আসন। এ আসনে বিএনপির দলীয় মনোনয়নের চেষ্টায় ছিলেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম ও তার আপন ছোট ভাই বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। অপরদিকে, বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির মনোনয়নের চেষ্টায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষায়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। দলীয় মনোনয়ন পেয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও ড. শেখ ফরিদুল ইসলাম।

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমি নির্বাচিত হলে বাগেরহাট-২ আসনের রাস্তাঘাটের উন্নয়ন, একটি মেডিক্যাল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এ মুহূর্তে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি ধানের শীষের পক্ষে কাজ করে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালি করার আহবান জানান তিনি।

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দলীয় মনোনয়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপি একটি বড় দল। এখানে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিযোগীতা ছিলো। আমি আশা করবো বাগেরহাট-৩ আসনে বিএনপির নেতাকর্মীরা এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে। আমি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নসহ সাধারন মানুষের দীর্ঘদিনর দাবি মোংলা নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া বিএনপির ৩১দফার ভিত্তিতে রামপাল-মোংলার উন্নয়ন করা হবে। 

[Disclaimer: You may visit the news source-www.bd-pratidin.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর