Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকসাকিবের এমআই এমিরেটসের সহজ জয়, ডেজার্ট ভাইপার্স টপে

সাকিবের এমআই এমিরেটসের সহজ জয়, ডেজার্ট ভাইপার্স টপে

২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি লিগ পর্বের শেষ পর্যায়ে ছয় দলের মধ্যে সবার আগে ডেজার্ট ভাইপার্স প্লে-অফ নিশ্চিত করেছে। গতকাল গালফ জায়ান্টসকে ২ উইকেটে হারিয়ে **সাকিব আল হাসানের এমআই এমিরেটস দ্বিতীয় দল হিসেবে মূল চারে জায়গা করে নিয়েছে।১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও রোমাঞ্চে শেষ পর্যন্ত খেলতে হয়েছে শারজা ওয়ারিয়র্সকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে **তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ী হয়েছে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। ৮ ম্যাচে শারজা ওয়ারিয়র্স ৩ জয় ও ৫ হার নিয়ে এখন ৬ পয়েন্টে অবস্থান করছে। একই পয়েন্টের অন্য দলগুলো গালফ জায়ান্টস এবং আবুধাবি নাইট রাইডার্স, কিন্তু নেট রানরেটের কারণে শারজা সর্বশেষ অবস্থানে রয়েছে।

বর্তমানে ডেজার্ট ভাইপার্স ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এমআই এমিরেটস ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিনে অবস্থান করছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস, ৮ ম্যাচে ৮ পয়েন্ট। চার থেকে ছয় নম্বরে রয়েছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স প্রতিটি ৬ পয়েন্টে।

আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুবাই ক্যাপিটালস-শারজা ওয়ারিয়র্স ম্যাচ। শারজা জিতলে প্লে-অফের আশা বাড়বে, হারে বিদায় নিশ্চিত। পরবর্তী ম্যাচে শারজা খেলবে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে, যেখানে জয় ছাড়া তাদের প্লে-অফ নিশ্চিত হবে না।

[Disclaimer:You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর