Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeঅন্যান্যআজ কোথায় কী আয়োজন?

আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

ভারতীয় আধিপত্য, বাংলাদেশের নিরাপত্তা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোচনা

বিকেলে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ‘ভারতীয় আধিপত্য, বাংলাদেশের নিরাপত্তা ও জুলাই গণঅভ্যুত্থান’বিষয়ে আলোচনা হবে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহীদুজ্জামান।

ণতন্ত্রের অভিযাত্রা আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ নিয়ে আলোচনা

বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন আসিফ নজরুল, জাহেদ উর রহমান, সাহেদ আলম, সাইয়েদ আবদুল্লাহ, আলী রিয়াজ, মনির হায়দার, তাসনিম খলিল, হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

লিয়াঁজো কমিটির বৈঠক

গুলশানে চেয়ারপার্সন অফিসে বিকাল ৪টায় ১২ দলীয় জোট এবং বিকেল ৫টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক। এতে নেতৃত্ব দিবেন লিয়াঁজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আলোচনা সভা

সকাল সাড়ে ১০টায় ডিআরইউ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল

বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ভয়েস অব ভিকটিম ফ্যামিলি

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব ভিকটিম ফ্যামিলির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

[ Disclaimer: You may visit the news source-https://dainikamadershomoy.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর