মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই জন যুবক আহত হয়। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেনেভা ক্যাম্পের ভিতরে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল ম্যাকানিক্স ওমর ফারুক (২৩), ও কসাই মো. লিটন(৩০)।
আহত লিটনের মামা মো. সনো বলেন, লিটন পেশায় কসাই। দোকান থেকে যখন বাসায় ফিরছিলেন সে সময়ে জেনেভা ক্যাম্পের ভিতরে মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি গোলাগুলি হয়। সেখানে ককটেল বিস্ফোরণে তারা দুজন আহত হয়।
আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে দুপুর একটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই যুবকের ঢামেকে চিকিৎসা চলছে। আহতরা দুজনেই জেনেভা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকেন।
[ Disclaimer: You may visit the news source-https://dainikamadershomoy.com/]

