Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমঢাকা টাইমস 24এই অভিনেত্রীর জন্যই কি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে ভাঙন?

এই অভিনেত্রীর জন্যই কি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে ভাঙন?

বলিউড জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল। বেশ কিছু দিন ধরেই এমন জল্পনা। বিশেষ করে আম্বানিদের বিয়ের আসরে তারা একসঙ্গে না যাওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়। দাম্পত্যে দূরত্বের কারণ স্পষ্ট নয় যদিও।

শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব বেড়েছে অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে। কিন্তু গত কয়েক দিন ধরে নেটপাড়ায় ঘুরছে আরও একটি সম্ভাব্য তথ্য। ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে।

শোনা যাচ্ছে, অভিষেকের জীবনেই নাকি এসেছেন অন্য কেউ। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সংসারে অশান্তি। ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? উঠছে প্রশ্ন।

তবে এ নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া, অভিষেক বা নিমরত কেউই। তাদের ঘনিষ্ঠদের মুখেও কুলুপ। তবে নেটপাড়ায় এই গুঞ্জন ভাইরাল।

২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং থেকে ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরু। তার পরের বছরেই বিয়ে সারেন তারকা জুটি। ২০১১ সালে তাদের কোলে আসে কন্যাসন্তান আরাধ্যা বচ্চন। গত কয়েক মাস হলো তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মেয়ে আরাধ্যাই হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সব সময়ের সঙ্গী।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে ছিলেন না ঐশ্বরিয়া ও আরাধ্যা। অনেক পরে মা-মেয়ে একসঙ্গে বিয়ের আসরে যোগ দেন।

এর পরে ঐশ্বরিয়া ও অভিষেককে একাধিকবার আঙুলে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে। এই টুকরো টুকরো ঘটনাগুলোই বিবাহ বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে যেন। ঐশ্বরিয়ার সঙ্গে দাম্পত্যে কলেহের নেপথ্যে অভিষেকের মা জয়া বচ্চন আছেন বলেও গুঞ্জন।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর